1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকট

  • আপটেড সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পঠিত

সিলেট ব্যুরো : 
সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো নাসির উদ্দিন বুধবার (১ এপ্রিল) জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবার মান ও সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। সিলেট ভ্রমণ প্যাকেজ সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, চক্ষু সেবা কেন্দ্র (আই কর্ণার), অন্তঃবিভাগ এবং ওষুধের স্টোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা পরিদর্শন করেন। তিনি সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান বজায় রাখতে ও আরও উন্নয়নের লক্ষ্যে কর্মরতদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে ডা. মো নাসির উদ্দিন বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সেবার পরিবেশ ও চিকিৎসকদের আন্তরিকতা প্রশংসনীয়। প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেবার এই মান বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষ যাতে হয়রানিমুক্ত চিকিৎসা পায়, সেদিকে সর্বদা সজাগ থাকতে হবে। হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুক জানান, গত ঈদের আগে হাসপাতালে ৮ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন, যা চিকিৎসা সেবায় গতি এনেছে। তবে বর্তমানে হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী সংকট প্রকট। এছাড়া জরুরি ভিত্তিতে একটি নতুন অ্যাম্বুলেন্স এবং একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রয়োজন।আইসিটি প্রশিক্ষণ তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসার মানোন্নয়ন ও বিদ্যমান সংকট নিরসনে চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় এবং স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে বিস্তারিত জানানো হয়েছে। ডা. ফারুক আশা প্রকাশ করে বলেন, আমরা প্রতি মাসেই সংশ্লিষ্ট দপ্তরে হাসপাতালের সমস্যা ও চাহিদার কথা জানাই, কিন্তু দীর্ঘ সময় কোনো প্রতিকার মেলেনি। তবে এবার আমি অত্যন্ত আশাবাদী, কারণ সমস্যার বিষয়গুলো সরাসরি মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে অবহিত করেছি এবং লিখিতভাবে জানিয়েছি। আশা করছি শীঘ্রই এসব সংকটের সুফল আসবে এবং জৈন্তাপুরের মানুষ আরও উন্নত সেবা পাবে। পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
01 April 2026

সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকট

Dainik Bangla Sangbad.Com