1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয়দের শনাক্ত করতে লাশ উত্তোলনের প্রস্তুতি

  • আপটেড সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বাংলা নিউজ অপরাধ :
গত বছরের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতপরিচয়দের শনাক্ত করতে রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে কবরস্থান পরিদর্শন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট। শিগগিরই লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ এবং ময়নাতদন্ত শুরু হবে বলে জানা গেছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, লাশ তোলার প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করতে কয়েকদিন ধরেই সেখানে যাচ্ছে সিআইডির দল। যেদিন লাশ তোলা শুরু হবে তার আগে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে। সিআইডি সূত্র জানায়, কবরস্থানে সিআইডির তাবু স্থাপন করা হচ্ছে। সেখানে লাশ তুলে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়ায় এক মাস বা তার বেশি সময় লাগতে পারে। এ কাজে সহায়তার জন্য বিদেশ থেকে প্রথম সারির ফরেনসিক বিশেষজ্ঞ দল আনা হবে। জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। তাদের দাফনের স্থানটি সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষভাবে মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর আগে পুলিশের আবেদনের ভিত্তিতে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শহীদদের পরিচয় শনাক্ত করতে লাশ তোলার অনুমতি দেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 December 2025

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয়দের শনাক্ত করতে লাশ উত্তোলনের প্রস্তুতি

Dainik Bangla Sangbad.Com