1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

টাঙ্গাইল সদরে স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

  • আপটেড সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পঠিত

জেলা প্রতিনিধি : টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো.সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন। এই মামলার অপর তিন আসামি শ্বশুর আ. বারেক, শাশুড়ি ও বাসুরকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বামী মো. সোলায়মান পলাতক ছিলেন। সোলায়মান গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। স্পেশাল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির বলেন, সোলায়মানের স্ত্রী আয়শা খানমের গায়ের রং কালো থাকায় তাদের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া হতো। ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুমের জন্য গালুটিয়া এলাকায় বাঁশঝাড়ে ফেলে দেন। পরদিন স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ ঘটনায় আয়শা খানমের মামা আদম আলী বাদী হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর স্বামী সোলায়মান, শ্বশুর আ. বারেক, শাশুড়ি ও বাসুরের নামে অভিযোগপত্র জমা দেন। আদালত সব সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন। তিনি আরও বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। আমরা প্রতিটি মানুষকে যেন গায়ের রং দিয়ে বিবেচনা না করি। প্রতিটি মানুষকে যাতে মানুষ হিসেবে বিবেচনা করি, এই আহ্বান রইলো।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
20 April 2026

টাঙ্গাইল সদরে স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

Dainik Bangla Sangbad.Com