1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

বলসোনারো তাঁর ছেলেকে ব্রাজিলের রাজনীতির উত্তরাধিকারী হিসেবে মনোনীত করলেন

  • আপটেড সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

বাংলা নিউজ ডেস্ক :
: ফ্লাভিও বলসোনারো শুক্রবার বলেছেন যে তার বাবা, ব্রাজিলের কারাবন্দী প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো, তাকে দেশের শক্তিশালী রক্ষণশীল আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেছেন। দেশটিতে ২০২৬ সালে নির্বাচন হওয়ার কথা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ৪৪ বছর বয়সী এই সিনেটর সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে তিনি ব্রাজিলের রাজনীতিকে নতুন রূপদানকারী রাজনৈতিক উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে চান। অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড এবং সরকারি পদ থেকে নিষিদ্ধ হওয়ার পর ৭০ বছর বয়সী জাইর বলসোনারোর প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা কম। তিনি আপিল করছেন এবং আইনসভার কাছে ক্ষমা প্রার্থনা করছেন।প্রাক্তন এই প্রেসিডেন্টের গুরুতর স্বাস্থ্যের সমস্যা রয়েছে, যার মধ্যে ২০১৮ সালের ছুরিকাঘাতের জটিলতা এবং সাম্প্রতিক ত্বকের ক্যান্সার রয়েছে। নিম্নকক্ষে লিবারেল পার্টির প্রধান লুসিয়ানো জুকো এএফপিকে বলেন, ফ্লাভিও একজন অভিজ্ঞ রাজনীতিবিদ,সংলাপের জন্য প্রস্তুত। ব্রাজিলের রাজনীতিতে ফ্লাভিও বলসোনারোর মতো রক্ষণশীল নেতাদের জন্য চ্যালেঞ্জ অনেক। কারণ, তাদের একদিকে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বীদের, অন্যদিকে বামপন্থী ও বর্তমান প্রেসিডেন্ট ৮০ বছর বয়সী লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাস্ত করতে হতে হবে। সিলভা যিনি চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 December 2025

বলসোনারো তাঁর ছেলেকে ব্রাজিলের রাজনীতির উত্তরাধিকারী হিসেবে মনোনীত করলেন

Dainik Bangla Sangbad.Com