1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ

  • আপটেড সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শুক্রবার ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়ে বলেছেন, মস্কোর সঙ্গে সংলাপ পুনরায় শুরু করার সময় এসেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, মন্টেনেগ্রোতে ইউরোপীয় ইউনিয়ন ও বলকান অঞ্চলের নেতাদের এক শীর্ষ সম্মেলনে মাখোঁ বলেন, ‘আমি মনে করি, এখন যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব ইউক্রেন ও রাশিয়ার। এ ক্ষেত্রে ইউরোপীয়রাই সহায়তা করতে পারে।’ জেলেনস্কি বৃহস্পতিবার পুতিনের উদ্দেশে এক বিরল খোলা চিঠিতে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দেন। মাখোঁ ওই চিঠিকে ‘একটি ভালো উদ্যোগ’ বলে অভিহিত করেন। ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানিও ক্রেমলিন প্রধানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য জেলেনস্কির আহ্বানকে স্বাগত জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট বলেন, তিনি ‘ভবিষ্যতের দিকে তাকাতে চান এবং যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কীভাবে সংলাপ পুনঃস্থাপন করা যায়, তা নিয়ে আলোচনা করতে চান’। তিনি বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আমি মনে করি এখনই সেই সময়।’ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের আলোচনা স্থবির হয়ে পড়ায় ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের প্রশ্নে ইউরোপে আলোচনা জোরদার হয়েছে। মাখোঁ বলেন, ‘যেসব বিষয়ে আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে, সেসব নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা ও যোগাযোগের কাঠামো গড়ে তুলতেও আমরা অত্যন্ত আগ্রহী।’ তিনি বলেন, ‘এর অর্থ হলো আমাদের নিজস্ব নিরাপত্তা, প্রতিবেশী হিসেবে আমাদের সহাবস্থান এবং অবশ্যই ইউক্রেনের স্বার্থ রক্ষা করা।’ মাখোঁ জানান, তিনি আগামী কয়েক দিনের মধ্যে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সম্ভাব্য কোনো যুদ্ধবিরতি চুক্তিকে শক্তিশালী করতে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এ অংশ নেওয়া পশ্চিমা দেশগুলোকে আগামী ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 June 2026

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ

Dainik Bangla Sangbad.Com