1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সিলেটের চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

  • আপটেড সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবা পরিধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল শনিবার (১৩ জুন) সকালে সিসিক পরিচালিত সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের এই মহাশ্মশান পরিদর্শন এবং শ্মশান পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। এর আগে শ্মশান ঘাটে পৌঁছালে পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সিসিক প্রশাসককে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য। তিনি চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে বিগত দিনে সিলেট সিটি কর্পোরেশনের ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং শ্মশান পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা প্রশাসকের কাছে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছেন। নগরবাসীর শেষ বিদায়ের এই পবিত্র স্থানের মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “চালিবন্দর মহাশ্মশান ঘাটের ইতোমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। নাগরিক সেবার মান বাড়াতে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে।” সভায় সিসিক প্রশাসক মহাশ্মশানের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ, স্টাফ কোয়ার্টারের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সুবিধার্থে নতুন ভবন নির্মাণসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট কুমার পাল, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, অ্যাডভোকেট সন্তু দাস, শিবব্রত ভৌমিক চন্দন, বিশ্বজিত দেবরায়, সুব্রত দেব, বিশ্বজিত গুণ, হারান চক্রবর্তী, অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, বিভাশ শ্যাম যাদন, চন্দন দাশ, রাখাল দে, কিশোর ভট্টাচার্য জনি, উত্তম ঘোষ, রিপন এস চৌধুরী, হারাধন দেব প্রভাষ, নিখিল দে ও অপরেশ অপু প্রমুখ।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
13 June 2026

সিলেটের চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

Dainik Bangla Sangbad.Com