1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলা সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পঠিত

স্টাফ রির্পোটার: ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তার পরিপ্রেক্ষিতে পেত্রো এ নির্দেশ দেন।বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।পেত্রো ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন এর ফলে মানবিক সংকট সৃষ্টি হবে।পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করলেও বামপন্থী এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, তিনি ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।তবে, মাদুরো আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পেত্রো। যদিও ভেনেজুয়েলার এই নেতা আঞ্চলিকভাবে তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ও জাতিসংঘের তাৎক্ষণিক বৈঠক আহ্বান করেন।চলতি বছর কলম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে রয়েছে, যা তাকে এই আহ্বান জানানোর সুযোগ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com