1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

বার্সেলোনার নজরে ব্রাজিলের ১৬ বছরের বিস্ময় বালক

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পঠিত

স্টাফ রির্পোটার: ব্রাজিলেন পালমেইরাসের একাডেমি থেকে উঠে আসা ১৬ বছর বয়সী ফরোয়ার্ড এডুয়ার্দো কনসেইসাও ব্রাজিলিয়ান ফুটবলে নতুন আলোচনার নাম। কোপা সাও পাওলোতে এক ম্যাচে চার গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করে তিনি শুধু ম্যাচই জেতাননি, ইউরোপের ক্লাবগুলোর নজরও কেড়েছেন। এই পারফরম্যান্সের পর ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব কনসেইসাওকে পর্যবেক্ষণে রেখেছে। স্প্যানিশ দৈনিক স্পোর্ট এর প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের সম্ভাব্য বিনিয়োগ হিসেবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ২০২৬ সালের শুরুতেই উঠে আসা প্রতিভাবানদের একজন হিসেবে বিবেচিত কনসেইসাওয়ের মূল শক্তি তার টেকনিক, ড্রিবলিং ও গোলের সামনে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আক্রমণভাগের সব পজিশনে খেলতে পারা এই ফরোয়ার্ড বয়সের তুলনায় শারীরিকভাবেও পরিণত। ১৬ বছরেই তার উচ্চতা ১.৮০ মিটার এবং নিয়মিতই খেলছেন নিজের চেয়ে বয়সে বড় ফুটবলারদের বিপক্ষে।
পালমেইরাস তার প্রতিভার মূল্য বুঝেই গত ডিসেম্বরে কনসেইসাওকে প্রথম পেশাদার চুক্তিতে বেঁধে রেখেছে। ২০২৯ সাল পর্যন্ত করা সেই চুক্তি স্পষ্ট করে দেয়, ক্লাবটি তাকে ভবিষ্যতের বড় সম্পদ হিসেবেই দেখছে।এখন দেখার বিষয়, ব্রাজিলের বিস্ময় বালক কত দ্রুত সময়ের মধ্যে ইউরোপীয় ফুটবলের বড় মঞ্চে জায়গা করে নিতে পারেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

বার্সেলোনার নজরে ব্রাজিলের ১৬ বছরের বিস্ময় বালক

Dainik Bangla Sangbad.Com