1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন প্রসঙ্গে যা বললেন তামিম

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পঠিত

স্টাফ রির্পোটার: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না চাওয়ার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। যে কারণে কোন ভেন্যুতে ম্যাচ হবে সেটি এখনো নিশ্চিত নয়। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে আজ বুধবার রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলনের আগে বিশ্বকাপের ভেন্যু সম্পর্কে চলমান অনিশ্চয়তা নিয়ে জানান তানজিদ হাসান তামিম। এই ওপেনার বলছিলেন, ‘না, একদমই (প্রভাব ফেলে) না। আপনারা জানেন, এই বিষয়ে বিসিবি ও আইসিসি কথা বলছে, যেন আমরা নিরাপদ ও উপযুক্ত জায়গায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি। আমি বিশ্বাস করি, তারা বিষয়টি ঠিকভাবেই দেখছে। তাই এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’বিশ্বকাপ শুরুর এক মাসের কম সময় বাকি থাকলেও বাংলাদেশ এখনো জানে না, প্রথম ম্যাচটি কোথায় খেলবে। তবে এসব বিষয় বিচলিত করছে না জানান তামিম, ‘না, এটা আমাকে ডিস্টার্ব করছে না।’বিশ্বকাপের প্রস্তুতি সব ঠিকঠাক আছে বলে জানান তামিম, ‘(আয়ারল্যান্ডের বিপক্ষে) সিরিজের পর আমরা একটা ব্যাটিং ক্যাম্প করেছিলাম, যেটা ব্যাটসম্যানদের অনেক সাহায্য করেছে। বিপিএলের পর খুব বেশি সময় পাওয়া যাবে না, তাই যত প্রস্তুতি নেওয়ার, সেটা বিপিএলের মধ্যেই নিতে হবে।’
‘এখানে (বিপিএল) আমরা নানা ধরনের ম্যাচ পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যেগুলো বিশ্বকাপে খুব কাজে আসবে। যেসব ম্যাচে আমি রান করতে পারিনি, সেগুলোতে কোথায় ভুল করেছি, কোথায় ঘাটতি ছিল-সেগুলো বোঝার চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। এখন থেকে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারি, তাহলে সেটা আমার এবং দলের জন্যই ভালো হবে।’

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন প্রসঙ্গে যা বললেন তামিম

Dainik Bangla Sangbad.Com