1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

আওয়ামী আমলে বৈষম্যের শিকার সিসিক: প্রধানমন্ত্রীকে আরিফ

  • আপটেড সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত

সিলেট অফিস:  বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সরকারের আমলে ১০ বছর সিলেট নগরবাসী বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বিএনপির রাজনীতি করতেন এ কারণে এই বৈষম্য বলেও তিনি উল্লেখ করেছেন। শনিবার দুপুরে নগরভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সুধি সমাবেশে এমন অভিযোগ করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আজকে সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আপনি যে প্রকল্প উদ্বোধন করেছেন তা আমি মেয়র থাকার সময়ে দাখিল করেছিলাম। কিন্তু কেবলমাত্র বিএনপির রাজনীতি করি বলে তখন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। আমি ১০ বছর মেয়র ছিলাম। কিন্তু কোনো প্রজেক্টই বাস্তবায়ন হয়নি। সবকিছু চূড়ান্ত হওয়ার পরও সিলেটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শেষ মুহুর্তে আটকে দেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রকল্পও আলোর মুখ দেখেনি। আরিফুল হক চৌধুরী বলেন, লাক্কাতুরা থেকে ছড়া কেটে সুরমা পর্যন্ত নিয়ে গেলে নগরীর অন্তত ৫০টি এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। নগরীর আয়তন বাড়লেও সম্প্রসারিত এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। উল্লেখ্য, সরকারি ব্যয়ে শনিবার সিলেট নগরীর বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সাড়ে ৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
02 May 2026

আওয়ামী আমলে বৈষম্যের শিকার সিসিক: প্রধানমন্ত্রীকে আরিফ

Dainik Bangla Sangbad.Com