1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার সরকারে বড় ধরনের রদবদল করেছেন।

  • আপটেড সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার সরকারে বড় ধরনের রদবদল করেছেন। এ সময় তিনি কয়েকজন সরকারি কর্মকর্তা ও মন্ত্রীকে সরিয়ে দেন। তাদের মধ্যে তার নিজের ভাইও রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বার্তা সংস্থা এএফপি’র। সরকারি বার্তা সংস্থা সানা জানায়, হোমসের সাবেক গভর্নর আবদুল রহমান বদরুদ্দিন আল-আমা’কে প্রেসিডেন্সি কার্যালয়ের মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রেসিডেন্ট শারার ভাই মাহের আল-শারার স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া, তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে যথাক্রমে খালেদ ফাওয়াজ জারুরকে তথ্যমন্ত্রী এবং বাসেল হাফেজ আল-সুয়েদানকে কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন তথ্যমন্ত্রী খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই রদবদলের কারণ এখনো জানা যায়নি। দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের মার্চে গঠিত সিরিয়ার অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় প্রেসিডেন্ট শারার ঘনিষ্ঠদের প্রভাব ছিল। এছাড়া, প্রেসিডেন্ট শারা হোমস, কুনেইত্রা, লাতাকিয়া ও দেইর ইজ্জোরসহ কয়েকটি প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
10 May 2026

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার সরকারে বড় ধরনের রদবদল করেছেন।

Dainik Bangla Sangbad.Com