1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

স্টাফ রির্পোটার: রাশিয়া শনিবার ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। মস্কো বলেছে, এই হামলার কোনো গ্রহণযোগ্য যৌক্তিকতা নেই এবং কূটনীতির চেয়ে আদর্শগত বিরোধিতা প্রাধান্য পেয়েছে।মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতে কারাকাসকে সহায়তার প্রতিশ্রুতি দিতে ক্রেমলিন এখনো কোনো ঘোষণা দেয়নি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র আজ স্থানীয় সময় সকালে ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।’বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার জন্য যে অজুহাত ব্যবহার করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। আদর্শগত বৈরিতা বাস্তববাদী কূটনীতিকে পরাজিত করেছে।’বিবৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাম উল্লেখ করা হয়নি, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবারের সামরিক অভিযানে দক্ষিণ আমেরিকার এই দেশের নেতাকে আটক করা হয়েছে।রাশিয়ার বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি। মার্কিন হামলায় কোনো রুশ নাগরিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
03 January 2026

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া

Dainik Bangla Sangbad.Com