1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

কঙ্গোতে আইএস সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় নিহত ১৪

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পঠিত

স্টাফ রির্পোটার: ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত একটি মিলিশিয়া বাহিনী কঙ্গোর তিনটি গ্রামে হামলা চালিয়েছে। তাদের ওই হামলায় অন্তত ১৪ জন মারা গেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার সামরিক ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে। অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ)) রাতে উত্তর কিভু প্রদেশের উত্তর-পশ্চিম এলাকায় এই হামলা চালায়। স্থানীয় নেতা ম্যাকায়ার সিভিকুনুলা বলেন, ‘এডিএফ’র অনুপ্রবেশে একই সাথে তিনটি গ্রামে আক্রমণ করেছে।’ তিনি বলেন, রাত ৮টা থেকে ১০টার মধ্যে গুলির শব্দে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং গুলিতে ১৫ জন নিহত এবং ১৩টি বাড়ি পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এএফপিকে এই প্রাণঘাতী হামলার সত্যতা নিশ্চিত করেছেন। কঙ্গোর সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলায় তাদের দুই সৈন্য নিহত হয়েছে। এই অঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট মার্ক এলংগো এফপিকে বলেন, ‘বাপেরা সেক্টরে এডিএফ সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে এবং তাদের হামলায় ১৪ জন নিহত হয়েছে। যার মধ্যে ১২ জন বেসামরিক নাগরিক এবং ২ জন সেনা রয়েছে।’ উগান্ডার সাবেক বিদ্রোহীদের সমন্বয়ে গঠিত এডিএফ ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে উত্তর-পূর্ব কঙ্গোতে অবস্থান করছে এবং হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে। উগান্ডার সৈন্যরা ২০২১ সাল থেকে এডিএফ-এর বিরুদ্ধে লড়াই করার জন্য কঙ্গোর সেনাবাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে, তবে যৌথ অভিযান সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এডিএফ অরক্ষিত বেসামরিক নাগরিকদের আক্রমণ করে আসছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
03 January 2026

কঙ্গোতে আইএস সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় নিহত ১৪

Dainik Bangla Sangbad.Com