1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

আইপিএলে মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে?

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পঠিত

স্টাফ রির্পোটার: নিলামের টেবিলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৬৮ লাখ টাকা) মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু আইপিএলের বল মাঠে গড়ানোর আগেই নোংরা পরিস্থিতির মুখে পড়তে হলো ফ্র্যাঞ্চাইজিটিকে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কলকাতা। এখন প্রশ্ন উঠেছে, মুস্তাফিজের জন্য বরাদ্দ করা ওই ১২ কোটি টাকার কী হবে? নিয়ম কী বলছে?সাধারণত কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে বা ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে ফ্র্যাঞ্চাইজি অর্থ ফেরত পায় না। কিন্তু মুস্তাফিজের বিষয়টি ‘ফোর্স মেজর’ বা নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। যেহেতু কেকেআর বা মুস্তাফিজ কেউ স্বেচ্ছায় চুক্তি বাতিল করেননি, বরং বিসিসিআই সরকারি ও নিরাপত্তা ইস্যুতে হস্তক্ষেপ করেছে, তাই আইপিএলের নিয়ম অনুযায়ী কেকেআর মুস্তাফিজকে কোনো অর্থ দিতে বা চুক্তির শর্ত পূরণে বাধ্য নয়। অর্থাৎ, না খেলে কোনো পারিশ্রমিক পাচ্ছেন না ফিজ।আইপিএলের নিয়ম অনুযায়ী একবার নিলামে খরচ হওয়া অর্থ সাধারণত রিফান্ড হয় না। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, কেকেআর চাইলে মুস্তাফিজের বদলি খেলোয়াড় নিতে পারবে। কিন্তু ওই বিশাল অঙ্কের অর্থ তারা পুনরায় ব্যবহার করতে পারবে কি না, সে বিষয়ে বোর্ড কোনো স্পষ্ট নির্দেশনা দেয়নি।মুস্তাফিজুর রহমানের সামনে বিসিসিআই বা কেকেআরের কাছে ক্ষতিপূরণ দাবি করার একটি পথ খোলা রয়েছে। তবে তিনি যদি ক্ষতিপূরণ চান, তবে সেই অর্থ কে পরিশোধ করবে। ফ্র্যাঞ্চাইজি নাকি বোর্ড, তা নিয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই।আর্থিক ক্ষতির চেয়েও কেকেআরের জন্য বড় ধাক্কা হলো মাঠের শক্তি কমে যাওয়া। ইডেন গার্ডেন্সের পিচ ও ডেথ ওভারে মুস্তাফিজের কাটার ও স্লোয়ার হতে পারত দলের বড় অস্ত্র। নিলাম-পরবর্তী এই সময়ে তার সমমানের বিদেশি পেসার খুঁজে পাওয়া কলকাতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
03 January 2026

আইপিএলে মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে?

Dainik Bangla Sangbad.Com