1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, রাজপথে নেই কোনো বিক্ষোভকারী

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গত কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটির সরকার। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফোয়াদ ইজাদি বলেছেন, গত কয়েকদিনে বড় ধরনের কোনো বিক্ষোভই আর হয়নি। তার ধারণা পরিস্থিতি এখন পুরোপরি সরকারের নিয়ন্ত্রণে। বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরাকে প্রফেসর ফোয়াদ বলেন, “গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আমি কোনো বিক্ষোভ দেখিনি। আমরা আর কোনো দাঙ্গাও দেখিনি।” গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ডাকে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেন। এরপর ওইদিনই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। যা এখনো চলমান আছে। ইন্টারনেট বিচ্ছিন্নের ব্যাপারে এ প্রফেসর জানিয়েছেন, নিরাপত্তার জন্য সরকার এ কাজ করেছে। তিনি গত বছরের জুনে ইসরায়েল-ইরানের যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, “ইসরায়েলের মোসাদের গুপ্তচররা ইরানের (ইন্টারনেট) অবকাঠামো ব্যবহার করে যোগাযোগ করেছে এবং একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার পরিচালনা করেছে। যা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়।” এছাড়া বিক্ষোভের সময় অনেক দাঙ্গাবাজ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে দাবি করেছেন তিনি। এমনকি যেসব দোকানদার তাদের দোকান বন্ধ রাখেননি তাদেরও গুলি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। তিনি বলেন, “দাঙ্গাবাজরা দোকানিদের হত্যা করেছে।” আলজাজিরা পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার থেকে সরকারপন্থিরাই রাজপথে অবস্থান করছেন। অপরদিকে বিক্ষোভকারীর সংখ্যা কমেছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, রাজপথে নেই কোনো বিক্ষোভকারী

Dainik Bangla Sangbad.Com