1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ কারণে ভারতীয়দের ইরান ছাড়ার জন্য বলা হলো। এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের উচ্চ সতর্কতা অবলম্বন এবং যেসব জায়গায় আন্দোলন বা বিক্ষোভ হচ্ছে সেসব জায়গা পরিহার করে চলাচল করতেও আহ্বান জানিয়েছে তারা। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলেছে। গত ২৮ ডিসেম্বর থেকেই ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভের সূত্রপাত হলেও দ্রুত সময়ে এটি সহিংস রূপ ধারণ করে। এসব সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি থেকে কিছু সেনাকে সরে যেতে বলল যুক্তরাষ্ট্র
ইরানে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এমন আশঙ্কার মধ্যে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরে যেতে বলেছে দেশটি। বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তিন কূটনীতিক বার্তাসংস্থাটিকে বলেছেন, বুধবার সন্ধ্যার মধ্যেই তাদের সরে যেতে বলা হয়েছে। দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। দোহার আল-উদেইদ মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছেন। এক কূটনীতিক বলেছেন, “এটি কেবল অবস্থানের একটি পরিবর্তন। ঘাঁটি ছাড়ার কোনো নির্দেশনা নয়।” সেনাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট কারণ বলা হয়েছে এমন কিছু সম্পর্কেও জানেনা বলে জানিয়েছেন তিনি।

(সূত্র: আলজাজিরা)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com