1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে শপিং সেন্টারে আগুনে নিহত বেড়ে ৬০

  • আপটেড সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে শপিং সেন্টারে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধুমাত্র একটি বদ্ধ দোকান থেকে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার গুল প্লাজা নামে অত্যন্ত জনবহুল ওই শপিং সেন্টারে আগুন লাগে। আজ বৃহস্পতিবারও (২২ জানুয়ারি) সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখনো আরও ৮০ জন নিখোঁজ আছেন। করাচি দক্ষিণ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রাজা সংবাদমাধ্যম দ্য ডনকে বলেছেন, ‘দুবাই ক্রোকারি’ নামে ম্যাজানাইন ফ্লোরের একটি দোকান থেকেই পাওয়া গেছে ৩০ জনের মরদেহ। তিনি জানিয়েছেন, যখন আগুনের সূত্রপাত হয় তখন শপিং সেন্টারটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ তাড়াহুড়া করে বের হওয়ার চেষ্টা করেন। তখন পদদলিত হওয়া থেকে বাঁচতে ওই ব্যক্তিরা এ দোকানের ভেতর আশ্রয় নেন। কিন্তু পরবর্তীতে আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ মৃতের সংখ্যা বাড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পোড়া মার্কেট থেকে সব মরদেহ উদ্ধার করার আগ পর্যন্ত ধ্বংসস্তূপ সরানোর কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। যারা আগুনে পুড়ে মারা গেছেন তাদের অবস্থা এতটাই খারাপ যে খালি চোখে তাদের আর চেনা যাচ্ছে না। এ কারণে মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ স্যাম্পল রাখা হচ্ছে। এখন পর্যন্ত ৫০টি পরিবার তাদের ডিএনএর স্যাম্পল দিয়েছে। এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com