1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দোদায় ১০ সৈন্য নিহত

  • আপটেড সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দোদা জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ১০ সৈন্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দোদা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেছে। এতে সেনাবাহিনীর ১০ সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা বুলেটপ্রুফ ক্যাসপির গাড়িতে করে দোদা জেলায় এক অভিযানে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে ভাদেরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় রাস্তা থেকে ছিটকে গাড়িটি গিরিখাতে পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‌‌‘‘দোদায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী ১০ জওয়ানের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সব সময় স্মরণে রাখব। শোকসন্তপ্ত পরিবারে প্রতি আমার গভীর সমবেদনা।’’ তিনি বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো জাতি শোকাহত পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন জানায়। আহত ১০ সৈন্যকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
22 January 2026

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দোদায় ১০ সৈন্য নিহত

Dainik Bangla Sangbad.Com