1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

  • আপটেড সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে ওষুধ কেনার চুক্তি করেছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বড় ওষুধ উৎপাদনকারীদের সঙ্গে চুক্তি হয়েছে আফগানিস্তানের। আফগানি সংবাদমাধ্যম পাজহক বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, উপ বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাওই আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশের বড় ওষুধ কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের কাছ থেকে ওষুধ আমদানির চুক্তিতে রাজি হয়েছেন। এ নিয়ে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের বড় দুটি ওষুধ কোম্পানি বেক্সিমকো এবং রেনেটা পিএলসি পরিদর্শন করেছেন। যারা বিশ্বের প্রায় ৫০টি দেশে ওষুধ রপ্তানি করে। এ পরিদর্শনের সময় আফগানিস্তানে ওষুধ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান তিনি। আফগান মন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তানের সব জায়গায় এখন নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে, আফগানিস্তান শিল্প ও উৎপাদনকে সমর্থন করে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দেয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
22 January 2026

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

Dainik Bangla Sangbad.Com