1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

মার্কিন হামলায় খার্গ দ্বীপের তেল স্থাপনায় কোনো ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম

  • আপটেড সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

ডেস্ক নিউজ : পারস্য উপসাগরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম । খবর বার্তা সংস্থা এএফপি’র। দ্বীপের সূত্রের বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, মার্কিন হামলার পরও সেখানে তেল স্থাপনা অক্ষত রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কেবল সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তেহরান কৌশলগত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা অব্যাহত রাখে, তাহলে খার্গ দ্বীপের তেল অবকাঠামোকে লক্ষ্য করেও হামলা চালানো হতে পারে। এর জবাবে ইরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের তেল স্থাপনায় হামলা চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তেল অবকাঠামোর ওপর পাল্টা আঘাত হানা হবে। ফার্স নিউজ জানায়, মার্কিন হামলায় মূলত দ্বীপের সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্য করা হয়। এর মধ্যে ছিল সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, জোশান নৌঘাঁটি, বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ও ইরান কন্টিনেন্টাল শেলফ অয়েল কোম্পানির হেলিকপ্টার হ্যাঙ্গার। খার্গ দ্বীপ ইরানের অর্থনীতির মেরুদণ্ড। দ্বীপটি ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত একটি ছোট দ্বীপ। এই দ্বীপের মাধ্যমে ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশ পরিচালিত হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 March 2026

মার্কিন হামলায় খার্গ দ্বীপের তেল স্থাপনায় কোনো ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম

Dainik Bangla Sangbad.Com