1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

সিলেটে রাতভর নারীকে গ/ণ/ধ/র্ষ/ণ: র‌্যাবের জালে একজন

  • আপটেড সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত

স্টাফ রির্পোটার: দোয়ারাবাজারে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার পলাতক এক অভিযুক্তকে সিলেট থেকে আটক করা হয়েছে। র‌্যাব বলছে, গোপন তথ্যের ভিত্তিতে রাতের অভিযান চালিয়ে তাকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানার জানিগাঁও এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের কারণে তিনি চার বছর ধরে পিতার বাড়িতে থাকছিলেন। গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে অমল দাস নামে একজন তাকে ফোন করে জানান যে, তিনি ভিকটিমকে মামার বাড়িতে পৌঁছে দেবেন। এ কথা বলে ওয়েজখালী পেট্রোল পাম্প এলাকায় ভিকটিমকে ডেকে নিয়ে সিএনজিতে তোলেন।
পরে ভিকটিমকে মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতভর একাধিক ব্যক্তি মিলে জোরপূর্বক ধর্ষণ করে। রাত শেষ হওয়ার আগ মুহূর্তে তাকে একটি খড়ের ঘরে ফেলে অভিযুক্তরা সরে যায়। পরদিন সকালে ভিকটিম অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। পরে তিনি নিজেই দোয়ারাবাজার থানায় মামলা করেন। এ ঘটনার পর থেকে পলাতক আসামিদের ধরতে র‌্যাব ৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সোয়া বারোটার দিকে র‌্যাব ৯ এর একটি দল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেখানে দোয়ারাবাজার এলাকার উলুকান্দি গ্রামের আহাদ আলীর ছেলে আটককৃত আঙ্গুর মিয়া (৩৮) কে আটক করা হয়। র‌্যাব জানায়, আটক ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া শেষে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার অন্যান্য আসামিদের ধরতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com