1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছেও হারল বাংলাদেশ

  • আপটেড সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

ডেস্ক নিউজ : মাঠের বাইরে বিসিবির কমিটি নিয়ে লঙ্কাকাণ্ড, আর মাঠে ছন্নছাড়া বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজে হারল তারা নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে। আইপিএল এবং পিএসএলের ব্যস্ততার কারণে প্রথম সারির ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশে আসতে পারেনি নিউজিল্যান্ড। তবু সেই দলের কাছে মেহেদী হাসান মিরাজের দল। গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রদের মতো তারকা ক্রিকেটারহীন নিউজিল্যান্ড শুক্রবার জিতেছে হেসেখেলে। ২৬ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে দেখতে গ্যালারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানসহ বিশেষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সামনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের অধীনে বাংলাদেশের মাঠের লড়াইয়ের শুরুটা হলো হার দিয়ে। তা-ও দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৪৭ রানে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ, তবে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হেরেছে স্বাগতিকেরা। ২৪৮ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ ৩.২ ওভারে ২ উইকেটে ২১ রানে পরিণত হয়। চতুর্থ ওভারের প্রথম ও দ্বিতীয় বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ। দুটি উইকেটই বোল্ড। হ্যাটট্রিক বলের মোকাবিলা করতে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তবে স্মিথ পারেননি হ্যাটট্রিক করতে। দ্রুত ২ উইকেট পড়ার পর বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন লিটন দাস ও সাইফ হাসান। লিটনের সঙ্গে তৃতীয় উইকেটে ১১৬ বলে ৯৩ রানের জুটি গড়তে অবদান রেখেছেন সাইফ। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিতে সাইফের লেগেছে ৫৯ বল। যেখানে ১৯তম ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে জশ ক্লার্কসনকে হ্যাটট্রিক চার মারেন সাইফ। ক্লার্কসনের করা সেই ওভারের তৃতীয় বলটি ছিল ওয়াইড। সাবলীল ব্যাটিং করতে থাকা সাইফ ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে আউট হয়েছেন। ২৩তম ওভারের তৃতীয় বলে উইলিয়াম ও’রুর্কের শর্ট বলে কী করবেন বুঝে উঠতে না পেরে ক্রস ব্যাটে চালিয়ে দিয়েছেন সাইফ। মিড অনে ক্লার্কসন সহজ ক্যাচ তালুবন্দী করেন। সাইফের বিদায়ের পর উইকেটে আসেন তাওহীদ হৃদয়। এক প্রান্ত আগলে থাকা হৃদয় আউট হয়েছেন শেষ ব্যাটার হিসেবে। ৬০ বলে দুটি করে চার ও ছক্কা মেরে ৫৫ রান করেন তিনি। ৪৯তম ওভারের তৃতীয় বলে নাথান স্মিথের অফস্টাম্পের অনেক বাইরের বল লেগসাইডে ঘোরাতে যান হৃদয়। ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন হেনরি নিকোলস। ১০৮ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। সাইফের ৫৭ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ১০ ওভারে ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ধীরস্থির গতিতে শুরু করে কিউইরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ২৪৭ রান। হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফট করেন ৬৮ ও ৫৯ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট। যাঁদের মধ্যে শরীফুল ১০ ওভারে খরচ করেন ২৭ রান। দিয়েছেন ২ ওভার মেডেন। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
19 April 2026

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছেও হারল বাংলাদেশ

Dainik Bangla Sangbad.Com